ঢাকার বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। যোগ দিয়েছেন বিমানবাহিনী, নৌবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন।
তিনি বলেন, আগুনের সংবাদ পেয়ে প্রথমে ৫টি ইউনিট পাঠানো হয়েছিল। দেড়টা পর্যন্ত মোট ১৭টি ইউনিট সেখানে গেছে।
এফআর টাওয়ারের ৯ তলা থেকে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। আগুনে পুড়ে ভবনের গ্লাসগুলো খসে পড়ছিল। আশপাশের লোকজন জড়ো হয়েছেন ভবনের আশপাশে। বনানী সড়ক বন্ধ রয়েছে। চারদিকে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বাইরে থেকে পানি ও বালি ছুড়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
তবে আগুনের ক্ষতির পরিমাণ ও কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছুই জানা যায়নি।
২২তলা ভবনটিতে বহু লোক আটকা পড়েছে। বাইরে থেকে তাদের কান্নার শব্দ শোনা যাচ্ছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ভবনটিতে দ্যা ওয়েভ গ্রুপ, হেরিটেজ এয়ার এক্সপ্রেস, আমরা টেকনোলজিস লিমিটেড ছাড়াও অর্ধশতাধিক অফিস রয়েছে।
এদিকে ২২তলা ভবনটিকে আটকা পড়েছেন অনেকেই। তাদের মধ্যে কেউ কেউ লাফিয়ে পড়ে প্রাণে বাঁচার চেষ্টা করছেন। এ রকম আহত কয়েকজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাফিয়ে পড়ে আহত শ্রীলংকার এক নাগরিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় জানা যায়নি।
আগুন ভবনে ছড়িয়ে পড়ায় আতঙ্কিত লোকজন জানালা দিয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন। তাদের অনেককেই চিৎকার করতে শোনা গেছে।
জানা গেছে, ভবনটিতে আটকা পড়েছেন অনেকেই। ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। আবার অনেকেই রশি বেয়ে নামার চেষ্টা করছেন।
উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনীর ফায়ার টিম এবং বিমানবাহিনীর হেলিকপ্টার।
ভবনটিতে বহুজাতিক প্রতিষ্ঠানের একাধিক কার্যালয় আছে। একই সঙ্গে গার্মেন্টের বায়িং হাউসসহ বিভিন্ন কার্যালয় রয়েছে।
ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট সেখানে কাজ করছে। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, পানির সংকটে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এ ছাড়া ভবনটি থেকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ আশপাশে বহু ভবন রয়েছে লাগোয়া অবস্থায়।
আগুনে পুড়ে ভবনের গ্লাসগুলো খসে পড়ছিল। আশপাশের লোকজন জড়ো হয়েছেন ভবনের আশপাশে। বনানী সড়ক বন্ধ রয়েছে। চারদিকে আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের সঙ্গে যোগ দেন নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রশিক্ষিত দল।
তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বাইরে থেকে পানি ও বালি ছুড়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন।
তবে আগুনের ক্ষতির পরিমাণ ও কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছুই জানা যায়নি।
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed