Main Menu

সিলেটে অপহৃত ব্যবসায়ী উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাজীরবাজার এলাকা থেকে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। উদ্ধার হওয়া তোতা মিয়া (৪৫) কানাইঘাট উপজেলার সোনাতরপুঞ্জি গ্রামের মৃত ফয়েজুল হকের ছেলে।

বুধবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৩ টার দিকে এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

র‍্যাব জানায়, এর আগে ২৭ মার্চ উক্ত ভিকটিমের বড় ভাই নিজের ছোটভাইকে অপহরণ করা হয়েছে মর্মে দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরি করেন, যার নম্বর- ১৩৪৪। পরবর্তীতে র‌্যাব-৯ এর নিকট অপহৃত তার ছোট ভাইকে উদ্ধারের জন্য আবেদন জানালে নগরীর কাজীরবাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে র‍্যাব।

এ ব্যাপারে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মো. নূর আলম বলেন- ঘটনাস্থলে কোন অপহরণকারীকে পাওয়া যায়নি। পরে উদ্ধারকৃত ভিকটিমকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed