রাজনগরে বজ্রপাতে আহত ১১
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে বজ্রপাতে আহত হয়েছেন ১১জন ফুটবলার।
বুধবার বিকেলে উপজেলার পশ্চিম বেড়কুড়ি এলাকায় ফুটবল খেলার মাঠে এ ঘটনা ঘটেছে।
মারাত্মক আহত পারভেজকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সে ওই গ্রামের মোল্লা বাড়ি এলাকার সোয়া মিয়ার পুত্র।
বাকিদের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় এলাকার (শাহাপুর গ্রামের) তোয়াহিদ আলী জানান, বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টির সময় বেড়কুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুটি দল খেলার প্রস্তুতি নিচ্ছিল। এসময় বজ্রপাতের আঘাতে ১১ খেলোয়ার আহত হয়েছেন।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed