Main Menu

ফিলিপাইনের জালে বাংলাদেশের ১০ গোল

স্পোর্টস ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ফিলিপাইনকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। এর আগে ফুটবলে কখনো মুখোমুখি হয়নি বাংলাদেশ-ফিলিপাইন।

বুধবার মিয়ানমারে স্টেডিয়ামে ফিলিপাইনের বিপক্ষে প্রথমার্ধে ৬-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের মেয়েরা দিয়েছে আরো ৪ গোল।
এই জয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের দ্বিতীয় পর্বে দুর্দান্ত সূচনা করল লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। দুর্দান্ত জয়ে চূড়ান্ত পর্বে ওঠার পথে এক পা দিয়ে রাখল তারা।

আজকের ম্যাচে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। দুটি করে গোল করেছেন শামসুন্নাহার জুনিয়র ও অনুচিং। সিনিয়র শামসুন্নাহার, নীলা ও মারিয়া মান্দা করেছেন একটি করে গোল।

চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্বে ‘বি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। তাদের অপর দুই প্রতিপক্ষ চীন ও স্বাগতিক মিয়ানমার। আগামী ১ মার্চ দ্বিতীয় ম্যাচে মিয়ানমারের বিপক্ষে লড়বে মারিয়া বাহিনী। আর ৩ মার্চ শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ চীন। ফিলিপাইনের মতো চীনও বাংলাদেশের মেয়েদের কাছে অচেনা এক দল।

গৎ সেপ্টেম্বরে ঢাকায় হয়েছে বাছাইয়ের প্রথম পর্ব। তাতে বাহরাইন, লেবানন, সংযুক্ত আরব আমিরাত ও ভিয়েতনামকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ফলে দ্বিতীয় পর্বের টিকিট পায় গোলাম রাব্বানি ছোটনের শিষ্যরা।

Share





Related News

Comments are Closed