নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় লিটন নামে এক যুবককে হত্যার অভিযোগে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত-২ এর বিচারক রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রফিক, হাবিব ও শরীফ মিয়া। এদের মধ্যে শরীফ মিয়া পলাতক রয়েছেন।
অতিরিক্ত পিপি ফজলুর রহমান জানান, ২০১০ সালের ১ ডিসেম্বর ওই তিন আসামি লিটনকে পূর্ব শত্রুতার জের ধরে নিতাইগঞ্জ মন্দিরের সামনের বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে খালঘাটের একটি পরিত্যক্ত বাড়ির ছাদে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই সিরাজ মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামি রফিক ও হাবিব আদালতে ঘটনা বর্ণনা করে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আদালত এ রায় দেন।
Related News
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More



Comments are Closed