এসআইইউ’তে আইসিটি ফেস্ট ২০১৯ অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের সিএসই সোসাইটির আয়োজনে ২৫ ও ২৬ ফেব্রয়ারী দুইদিন ব্যাপী এসআইইউ আইসিটি ফেস্ট ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
এসআইইউ সিএসই বিভাগের সার্বিক তত্তাবধান নেভাডিয়া টেকনোলজি, টেক আইসিএস, এনরিচ ও সিলটেক আইটি এর সহযোগিতায় উক্ত আইসিটি ফেস্ট এ প্রোগ্রামিং কনটেস্ট, আইসিটি সেমিনার, প্রজেক্ট শোকেসিং, হ্যাকাথন, আইসিটি কুইজ এবং গেমিং কনটেস্ট এই ছয় বিভাগে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
গত ২৫ ফেব্রয়ারী সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আইসিটি ফেস্টের উদ্বোধন করেন এসআইইউ’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম আহমদ।
দুই দিন ব্যাপী অনুষ্ঠিত উক্ত ফেস্টের পুরস্কার বিতরনী অনুষ্ঠান ২৭ ফেব্রয়ারী বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। সিএসই বিভাগের ৪র্থ বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী এহসানুল হক হ্নদয়ের সঞ্চালনায় সিএসই বিভাগের বিভাগীয় প্রধান খালেদ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম আহমদ। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান যুগ কম্পিউটারের যুগ। তিনি আরও বলেন দেশকে বিশ্বায়নের এই যুগে সর্বক্ষেত্রে টিকে থাকতে হলে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর জ্ঞান সঠিক ভাবে রপ্ত করতে হবে এবং দেশের উন্নয়নের জন্য প্রয়োগ করতে হবে।
উক্ত আইসিটি ফেস্ট ২০১৯ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শহীদ উল্লাহ তালুকদার। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো: মনির উদ্দিন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মো: ঋষি কেশ ঘোষ, অর্থ পরিচালক সুশান্ত আচার্য, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও অত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, আইন বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবীর।
ছয়টি এরিয়ার উপর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় গেমিং কনটেস্ট বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। উক্ত গেমিং কনটেস্টে চ্যাম্পিয়ন হয় বিবিএ ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ ও মিঠুন রায়ের দল দ্যা ওয়ারিয়র এবং রানার আপ হয় সিএসই ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী মাহমুদুল হাসান তারেক ও সাইফ আনোয়ার শাওন এর দল যান্ডার বেস্ট।
আইসিটি কুইজ ও চ্যাম্পিয়ন হয় সিএসই ১ম বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী এবং রানার আপ হয় ৩য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী গনেশ চন্দ্র দাশ। সিএসই বিভাগের ৩য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী গনেশ চন্দ্র দাশ, জনি সরকার, মো: আলমগীর মিঞা এর দল আলফা’স আলফা প্রজেক্ট সো-কেসিং এ চ্যাম্পিয়ন হয় এবং সিএসই ৪র্থ বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী মো: ইহসানুল হক, মো: আবু নাসের, তাহরিন জাহান নওশী এর দল এসআইইউ ফিনিক্স।

হেকাথন এ চ্যাম্পিয়ন হয় সিএসই তৃতীয় বর্ষ ২য় সেমিস্টার এর এসআইইউ মোটা ফিজিক্যাল টিমের মো: নাজমুস সাকিব ওহী, রাসেল, তোয়াহা আনিম এবং রানার আপ হয় সিএসই ২য় বর্ষ হয় সেমিস্টার এর শিক্ষার্থী এবাভ-এবাভ দ্যা-এভারেজ টিমের অমিত লাল দাশ, আশরাফ উজ জামান, আশিকুর রহমান।
প্রোগ্রামিং কন্টেস্ট ইভেন্টে চ্যাম্পিয়ন হয় এসআইইউ ব্যাটাল এক্সপ্রেস এবং রানার আপ হয় এসআইইউ-ড্রিম ক্রাসেম। ব্যাটল এক্সপ্রেস এর সদস্যরা হলেন সিএসই দ্বিতীয় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী অমিত তালুকদার, গোলাম সরোয়ার ও অবিন্দম দাশ। রানার আপ টিমের সদস্যরা হলেন সিএসই দ্বিতীয় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী শরীফ মুহসিনা রহমান বিন্তী, তানজিনা আক্তার পলি, তিথী সরকার তুলি।
Related News
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More



Comments are Closed