নবীগঞ্জে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪, মুর্তি উদ্ধার
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী এলাকার এক নির্জন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলো- পৌর এলাকার তিমিরপুর গ্রামের আশরাফ উল্লার পুত্র উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান (২৭), আবু মিয়ার পুত্র আলী হোসেন (২৫), আব্দুল মালিকের পুত্র এম.কে রাহুল (২৮), রাজনগর গ্রামের আশবদ উল্লার পুত্র সুরুজ আলী (২৫)। আটককৃতরা মুর্তি চোর চক্রের সদস্য বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার কয়েকটি মন্দিরে চুরির ঘটনা ঘটে। এই মুর্তি চোর চক্রকে ধরতে তৎপরতা চালায় পুলিশ। সোমবার গভীর রাতে ইমামবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাতদল এমন তথ্যের ভিত্তিতে নবীগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের সাথে থাকা বিষ্ণু মুর্তি, হাতুড়ি, দাড়ালো ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এ ব্যাপারে থানার এসআই শামছুল ইসলাম বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুর্তি চোর চক্রকে আটক করা হয়েছে। তারা ইমামবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সময় ডাকাতির সরঞ্জাম ও অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।
ওসি আরো জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে মুর্তি চুরির সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে এবং তাদের নেপথ্যের লোকদের নামও বলেছে।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed