Main Menu

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

তাহিরপুর সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারী কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে ডিগ্রী প্রথম বর্ষের ফরম ফিলাপ বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে রবিবার দুপুরে এ মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী মানবন্ধনে প্রায় শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র আব্দুর রহিম, ফারুক মিয়া,জুবায়ের আহমেদ, ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র মহিবুর রহমান, অনিক হাসান, ইকবার হোসেন, সাকিয়া আক্তার, সুমা আক্তার, দেলোয়ারা আক্তার, আবিকুল ইসলাম, আকাশ মল্লিক, দ্বাদশ শ্রেণীর ছাত্র কবির হোসেন, রাসেল মিয়া, আজিজুল, জোনায়েদ মিয়া, মিন্নত আলী প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা জানান- ‘এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আমরা লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।’

কলেজ ছাত্র মুহিবুর রহমান বলেন, ‘মানববন্ধনের পরে অধ্যক্ষ স্যার এসে আমাদের সবাইকে বহিস্কার করার হুমকি দেয়।’

এ বিষয়ে বাদাঘাট সরকারি কলেজের অধ্যক্ষ জুনাব আলী বলেন, ‘যারা কলেজের বিরুদ্ধে মানববন্ধন করেছে এরা কেউ এই কলেজের ছাত্র না এরা বহিরাগত। এদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব।’

Share





Related News

Comments are Closed