Main Menu

শ্রীমঙ্গলে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি নির্মানাধীন ভবনে কাজ করতে গিয়ে ভবনের দু তলা থেকে পরে রিয়াজ মিয়া (২০) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার বেলা ৩টার দিকে শ্রীমঙ্গল শহরতলীর শাপলাবাগ আবাসিক এলাকায় এই ঘটনাটি ঘটে।

শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার এস আই সুমন হাজরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শাপলাবাগ এলাকার তেজেন্দ্র ধরের বাড়ির দুই তলায় কাজ করা অবস্থায় হঠাৎ করে রিয়াজ মিয়া নিচে পরে যান। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত রিয়াজ মিয়া উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের পুরান গাঁও এলাকার রাজ্জাক মিয়ার ছেলে।

Share





Related News

Comments are Closed