Main Menu

দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস খলিলুর রহমানের ইন্তেকাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা খলিলুর রহমান ইন্তেকাল করেছেন। ২৪ ফেব্রয়ারি (রোববার) বিকেল ৩টা ৫০ মিনিটে সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের কল্লগ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি …………. রাজিউন)। রাত ৯টায় খাদিমপাড়াস্থ এটিআই মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৩) বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক সালেহ আহমদ শাহবাগী জানান, সিলেট হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা খলিলুর রহমান বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। পরে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ২দিন চিকিৎসাধীন থাকার পর ডাক্তারের পরামর্শে ২৩ ফেব্রয়ারি রাতে তাকে বাসায় আনা হয়। আজ নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এদিকে মাওলানা খলিলুর রহমানের ইন্তেকালে সিলেটের আলেম সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষ বারের মতো দেখতে তাঁর গ্রামের বাড়িতে শিক্ষক-ছাত্র সহ হাজারো মানুষ ভিড় জমান। তিনি সিলেট বিভাগের বিভিন্ন ওয়াজ মাহফিলে ওয়াজি হিসেবে বেশ পরিচিত লাভ করেছিলেন। তিনি সকলের কাছে দরগাহর হাজী সাব হুজুর নামে পরিচিতি।

এদিকে মাওলানা খলিলুর রহমান হাজী সাবের মৃত্যুতের গভীর শোক প্রকাশ করেছেন আজাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বছির, দরগাহ মাদ্রাসার মুহতামিম মুফতি মো. আবুল কালাম জাকারিয়া, শায়খুল হাদিস মুফতি মুহিবুল হক গাছবাড়ি, মাওলানা ছালেহ আহমদ জকিগঞ্জী, মাওলানা জুনায়েদ কিয়ামপুরী, সিলেট জেলা জমিয়তের সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিন, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান, মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমিন নগরী, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী।

নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed