Main Menu

তাহিরপুরে বাঁধ নির্মাণ কাজে অনিয়ম, আটক ৭

তাহিরপুর সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর রক্ষা বাঁধ নির্মাণে ধীরগতি ও নিম্নমানের কাজ শুরু করায় পিআইসি সভাপতি, সম্পাদকসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- ৪৬নং পিআইসির সভাপতি সিরাজুল হক শাহ (৪৬), সদস্য হুমায়ুন কবির (৫৮), ৪৭ নং পিআইসির সভাপতি মিজানুর রহমান (৬০), সাধারণ সম্পাদক জামাল আখঞ্জি (৭০), সদস্য মজনু শাহ (৪৪), তোফাজ্জল হোসেন (৪৪), ৩৮নং পিআইসি সম্পাদক মনসাধ (৫০)।

জানা যায়, উপজেলার বিভিন্ন হাওরের পিআইসিরা কাজের গাফিলতি ও বাঁধে অনিয়মের কারণে বার বার তাদের সতর্ক করা হলে তা কর্নপাত না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম গতকাল মঙ্গলবার দুপুর ১টায় তাদের আটক করতে তাহিরপুর থানা পুলিশকে নির্দেশ দেন।

পিআইসি আটকের গঠনায় উপজেলাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সেই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছে উপজেলার সচেতন মহলসহ সর্বস্থরের জনসাধারণ।

এ বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড তাহিরপুর দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী এমরান হোসেন জানান, ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাধের কাজ সমাপ্ত করার কথা কিন্তু প্রকল্প গুলোতে কমিটি কাজ শুরু না করায় নির্বাহী অফিসার তাদের আটক করে থানা পুলিশে দেন।

তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর পিআইসি আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, কাজ শুরু না করায় আমি বিরক্ত হয়ে তাদের আটক করেছি। তাদের বার বার বলার পরও কোন হাওর রক্ষা বাঁধের কাজে কোন পরির্বতন হয়নি। বাঁধের কাজে অনিয়ম আমি সহ্য করব না। আমি তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেব। কোন ছাড় পাবে না।

Share





Related News

Comments are Closed