মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে গতকাল মঙ্গলবার সকালে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী নিহত হয়েছেন।
নিহত মাবিয়া বেগম (৩৯) উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কর্ণখালি মির্জাপুরের সাইফুদ্দিনের স্ত্রী।
শিবগঞ্জ থানার এসআই ফারুক জানান, মাবিয়া বেগম তার স্বামীর সাথে মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে কানসাট সলেমান ডিগ্রি কলেজের সামনে সোনামসজিদ স্থলবন্দরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এসময় ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই মাবিয়া নিহত হন। পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed