Main Menu

কানাইঘাটে শিশু ধর্ষণ চেষ্টাকারী শিক্ষক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজাগঞ্জের জামেয়াতুল ইসলাম লিলবানাত খালপার টাইটেল মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ কবির আহমদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার রাতে ধর্ষণের চেষ্টা মামলার আসামী শিক্ষক কবির আহমদকে গ্রেপ্তার করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আবু কাউছার জানিয়েছেন।

গত ১৭ জানুয়ারি লিলবানাত খালপার মহিলা মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) মাদ্রাসার দ্বিতীয় তলার একটি কক্ষে মাদ্রাসার সহকারী শিক্ষক স্থানীয় মইনা গ্রামের মৃত আব্দুস শুক্কুরের পুত্র হাফিজ কবির আহমদ ধর্ষণের চেষ্টা করেন। এই শিক্ষকের হাতে যৌন হেনস্থার শিকার হওয়ায় মেয়েটি মাদ্রাসায় আসা বন্ধ করে দেয়।

অভিযোগ রয়েছে, এই মাদ্রাসার মুহতমিম মাওলানা আব্দুর রহমানকে ঘটনাটি জানানোর পর তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। ভিকটিমকে গত ৫ ফেব্রুয়ারি তার পরিবার সিলেট ওসমানী হাসপাতালে ওসিসি বিভাগে ভর্তি করেন। ডাক্তারি পরীক্ষায় শিশু মেয়েটিকে যৌন হেনস্থা করার প্রমাণ পাওয়ায় এ ঘটনায় কানাইঘাট থানায় গত ১০ ফেব্রুয়ারি অভিযুক্ত শিক্ষক কবির আহমদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিক্ষক কবির আহমদকে গ্রেপ্তারের চেষ্টা করার পর গত সোমবার রাতে তাকে উপজেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়।

Share





Related News

Comments are Closed