পঞ্চম শ্রেণির ছাত্রীকে ‘গণধর্ষণ’
বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ী সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
গতকাল শনিবার রাতে এ মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুজনকে আসামি করে সদর থানায় মেয়েটির বাবার মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত মিলন মোল্লা (২৮) পেশায় ঘোড়ার গাড়ির চালক। অপর আসামি রেজাউল বিবাহিত এবং পেশায় ঘোড়ার গাড়ির চালক। মেয়েটি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
মামলায় অভিযোগ করা হয়েছে, শুক্রবার (১ ফেব্রয়ারী) বিকেলে মেয়েটি বাড়ির পাশে মাঠে গবাদিপশুর জন্য ঘাস কাটছিল। এ সময় মিলন ও রেজাউল তাকে পাশের ভুট্টাখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটি এ ঘটনা বাড়িতে গিয়ে তার মাকে জানায়। শিশুটি অসুস্থ হয়ে পড়লে শনিবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গ্রেপ্তার মিলন মোল্লা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। তবে রেজাউল ধর্ষণের সঙ্গে জড়িত বলে মিলন উল্লেখ করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আলী আহসান তুহিন জানান, ‘আমরা ধর্ষণের বিভিন্ন আলামত সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছি। প্রতিবেদন হাতে পেলে বিষয়টি সঠিকভাবে নিশ্চিত হওয়া যাবে। তবে গোসল করায় ও কাপড় পরিবর্তন করায় প্রাথমিকভাবে ধর্ষণের বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।’
রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল তায়াবীর বলেন, গতকাল (শনিবার) রাতে গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এরপর অভিযান চালিয়ে মিলন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ অপর পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed