৮৭ উপজেলায় ভোট ১০ মার্চ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের পঞ্চম উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে ১০ মার্চ।
রোববার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন।
ইসি সচিব বলেন, পাঁচ ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ ভোটগ্রহণ হবে। প্রথম ধাপের মনোনয়ন জমার শেষ দিন ১১ ফেব্রুয়ারি, বাছাই ১২ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৯ ফেব্রুয়ারি।
প্রথম ধাপে কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, জয়পুরহাট, রাজশাহী ও নাটোরের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ হবে।
ইসি সচিব জানান, উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ ১৮ মার্চ, তৃতীয় ধাপে ভোট ২৪ মার্চ, চতুর্থ ধাপ ৩১ মার্চ, পঞ্চম ধাপ সম্ভাব্য ১৮ জুন।
এর আগে গত ১৪ জানুয়ারি ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সংবাদ সম্মেলন করে জানান, আট বিভাগের উপজেলাগুলোতে চার দিনে চার ধাপে ভোটগ্রহণ করা হবে। বাকিগুলোর মেয়াদউত্তীর্ণ কবে হচ্ছে তা বিবেচনায় নিয়ে পরবর্তী ধাপে ভোট শেষ করা হবে।
এ নির্বাচনের ভোটগ্রহণেও ইভিএম ব্যবহার করা হবে জানিয়ে তখন তিনি বলেন, জেলার সদর উপজেলাগুলোতে পুরোপুরি ইভিএম ব্যবহার করা হবে।
আগের উপজেলা পরিষদ নির্বাচনগুলো নির্দলীয়ভাবে হয়েছিল। তবে আইন সংশোধন হওয়ায় এবার দলীয় প্রতীকে এ নির্বাচন হবে। অবশ্য ২০১৭ সালের মার্চে মেয়াদোত্তীর্ণ তিনটি উপজেলায় দলীয় প্রতীকে নির্বাচন হয়েছিল।
বাংলাদেশে বর্তমানে ৪৯২টি উপজেলা পরিষদ রয়েছে। ১৯৮৫ সালে উপজেলা পরিষদ চালু হওয়ার পর ১৯৯০ ও ২০০৯ সালে একদিনেই ভোট হয়েছিল। ২০১৪ সালে ছয় ধাপে ভোট করেছিল তৎকালীন ইসি।
ওই নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। এতে প্রথম তিন পর্বে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা সংখ্যায় বেশি বিজয়ী হয়েছিল। তবে পরের তিন পর্বে আওয়ামী লীগ সমর্থিতরা তাদের ছাপিয়ে যায়।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed