আপিলেও খালেদার প্রার্থিতা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মনোনয়নপত্র আপিলেও বাতিল হলো। এ কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন সাবেক এ প্রধামন্ত্রী। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার কারণ দেখিয়ে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার আপিল শুনানির পর সন্ধ্যায় ইসি এ সিদ্ধান্ত নেয়। কমিশনের এ রায়ের পর সংসদ নির্বাচনের প্রার্থী হতে খালেদাকে এখন উচ্চ আদালতে যাওয়া ছাড়া আর উপায় নেই।
ইসি শুনানিতে খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ হিসেবে ঘোষণার পক্ষে ছিলেন নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ তিন কমিশনার। তবে এর বিপক্ষে ছিলেন আরেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সাজাপ্রাপ্ত হওয়ায় রিটার্নিং কর্মকর্তারা গত ২ ডিসেম্বর তার মনোনয়নপত্র বাতিল করেন। পরে বিধি অনুসারে প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন তার আইনজীবীরা।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর করা হবে প্রতীক বরাদ্দ। আর ৩০ ডিসেম্বর হবে একাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed