ওসমানীনগরে দুর্ধর্ষ ডাকাতি, গৃহকর্তা আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণগ্রামের আবদুল মুমিনের বাড়িতে শুক্রবার দিবাগত রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা গৃহকর্তাকে পিটিয়ে জখম করে ১০ভরি স্বর্ণালংকারসহ পাঁচ লাখ টাকার মালামাল লুটে নেয়।
শুক্রবার গভীর রাতে হাফপ্যান্ট পরা একদল ডাকাত কলাপসিপল গেটের তালা ও দরজা ভেঙে পূর্ব ব্রাহ্মণগ্রামের আবদুল মুমিনের বাড়িতে প্রবেশ করে। এসময় পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে ঘরে থাকা ১০ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। এসময় ডাকাতদের প্রতিহত করতে গেলে গৃহকর্তা আবদুল মুমিনকে আহত করে তারা।
গৃহকর্তা আবদুল মুমিন বলেন, ‘ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করলে আমাকে মারপিট করে জখম করে। আমাদের সবাইকে বেঁধে রেখে সবকিছু লুটে নেয়।’
এর আগে গত বুধবার রাতে উপজেলার তাজপুর ইউনিয়নের ভাড়েরা গ্রামের ইরা মিয়া ও আমিনপুর গ্রামের বাদশা মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ দুটি বাড়িতে হানা দিয়ে মালামাল লুটে নেয় ডাকাতরা।
ওসমানীনগরে শুক্রবার ও গত বুধবার একই স্টাইলে তিনটি ডাকাতির ঘটনা ঘটেছে। পর পর তিনটি ডাকাতির ঘটনায় প্রবাসী অধ্যুষিত এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন।

ওসমানীনগর থানার পরিদর্শক (ওসি) এসএম আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ভোররাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। গত বুধবার ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে আটক করা হয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed