Main Menu

হবিগঞ্জে গোপন বৈঠকে র‌্যাবের অভিযান, আটক ৭

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জে গোাপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে ৭ যুবককে আটক করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর থানার লস্করপুর ইউনিয়নের আদ্যপাশা গ্রামে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন-গাজীপুর জেলার কাপাশিয়া থানার খোদাদিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহজাহান (৪০), হবিগঞ্জ সদর উপজেলার আদ্যপাশা গ্রামের ফজর আলীর চেলে সালাম মিয়া (২৬), একই গ্রামের আনজব আলীর ছেলে রবিউল ইসলাম (২৪), আব্দুল হাইয়ের ছেলে এমরান হোসেন (২০), ফজর আলীর ছেলে আনোয়ার আলী (২৬), একই উপজেলার রামনগর গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে ইউসুফ আহম্মেদ (২০) ও আলমপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে হেলাল মিয়া (১৯)।

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানান র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদ্যপাশা গ্রামের মোতালেব মিয়ার বাড়ীতে সেমিপাকা ঘরের ভিতরে আটককৃতরা গোপন বৈঠক করছিল। কোনরকম অপরাধ সংঘটনের লক্ষ্যে এই গোপন বৈঠক ছিল এমন সন্দেহে র‌্যাব তাদেরকে আটক করেছে। এসময় তাদের কাছে মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ সাড়ে ১১ হাজার টাকা পাওয়া গেছে।

তাদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed