Main Menu

সিলেটে ভারতীয় সিগারেটসহ আটক ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান থানা এলাকা থেকে ১৯,৬০০ পিস ভারতীয় আমদানী নিষিদ্ধ সিগারেটসহ ২ চোরাকারবারীকে আটক করে র‌্যাব-৯। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট-তামাবিল রোডস্থ সুরমা গেইট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- সিলেটের কানাইঘাট উপজেলার বাহুরবাগ গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র কুদরত উল্লাহ (২৪) ও একই গ্রামের ফয়েজ আহাম্মদের পুত্র মাসুম (২৩)।

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানান র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতরা ভারতীয় আমদানী নিষিদ্ধ সিগারেট বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে। উদ্ধারকৃত আলামতসহ আসামীদের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed