Main Menu

জবির ‘ইউনিট-৩’ এর ভর্তি পরীক্ষা শনিবার

বৈশাখী নিউজ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী বিবিএ ১ম বর্ষের ‘ইউনিট-৩’ বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে ১১:৩০টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে।

১৩ অক্টোবর শনিবার লিখিত ভর্তি পরীক্ষার জন্য ৬৪৯টি (৫+১৮৪+৪৬০) আসনের বিপরীতে ১১,১২৩ জন শিক্ষার্থী মনোনীত হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩০০০০১ থেকে ৩১০৮৬৮ পর্যন্ত এবং পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে (আই.ই.আর, জবি) ৩১০৮৬৯ থেকে ৩১২৮৯৩ পর্যন্ত লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত রোলধারী পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, পরীক্ষার্থীকে প্রিন্টকৃত প্রবেশপত্র (Admit Card) অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বেই সকল কেন্দ্রের মূল ফটক বন্ধ হয়ে যাবে। এরপর কোন অজুহাতেই কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

এছাড়া পরীক্ষা কক্ষে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি ও অন্য যে কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে আসা যাবে না।

আসন বিন্যাস ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে। এছাড়াও সফলভাবে আবেদনকৃত পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও আসন বিন্যাস আবেদনের সময়ে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed