নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : শিল্পমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি রাজনীতি ও গণতন্ত্রের নামে যে কথাগুলো বলছে, তা জাতীয় স্বার্থ ও গণতন্ত্র বিরোধী। আমাদের দেশে রাজনৈতিক সচেতনতার কারণে সাম্প্রদায়িকতা বাসা বাঁধতে পারেনি। আগামী সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। কিন্ত কোনো ষড়যন্ত্রই সফল হবে না। সাংবিধানিক নিয়মেই শেখ হাসিনার অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানার সার পরিবহনের জন্য নির্মিত রেললাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অগ্রযাত্রার পথকে তারা (বিএনপি) বারবার প্রতিহত করবার চেষ্টা করেছে। এমনকি ১৯ বার তাঁর প্রাণনাশের চেষ্টা করা হয়েছে।
শিল্পমন্ত্রী বলেন, সব ধরনের ষড়যন্ত্র উপেক্ষা করে অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সাংবিধানিক ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, বিগত দিনে এ দেশের মানুষ সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুযোগ দিয়েছিলেন বলেই আজ বাংলাদেশ পৃথিবীর বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে পরিচিত হয়েছে।
কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিসিআইসির চেয়ারম্যান শাহ আমিনুল হক। মাহফুজুর রহমান জাহাঙ্গীরের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও শিল্প সচিব (ভারপ্রাপ্ত) আব্দুল হালিম।
আলোচনা সভার পূর্বে নবনির্মিত রেললাইনের ফলক উন্মোচন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এর আগে সকাল পৌনে ১০টায় শিল্পমন্ত্রী হেলিকপ্টারযোগে ফেঞ্চুগঞ্জে এসে পৌঁছান।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ রেল লাইন মাইজগাঁও রেল স্টেশনে গিয়ে সংযুক্ত হবে। এখান থেকে প্রতিদিন ২৪টি ওয়াগনে করে ৮১৬ মেট্রিক টন সার পরিবহন করা সম্ভব হবে, ফলে কারখানার পরিবহন ব্যয় সাশ্রয় হবে ২৫ শতাংশ।ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের নব নির্মিত রেল লাইনের উদ্বোধনী পর হেলিকাপ্টার যোগে সুনামগঞ্জের ধর্মপাশার উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।
সেখানে ধর্মপাশা ডিগ্রি কলেজে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের অনুষ্ঠান ও গনসংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন মন্ত্রী। পরে দুপুর ২টায় তাহিরপুর উপজেলার টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প পরিদর্শন শেষে বিকাল ৩টায় উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেয়ার কথা রয়েছে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed