আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ শনিবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান দিবসটি পালনে নানা কর্মসূচি নিয়েছে। চলতি বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি।’
১৯৬৫ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে দিবসটি নির্ধারণ করা হয়।
১৯৬৬ সালে বিশ্বে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। প্রতিবছর এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাক্ষরতা এবং বয়স্ক শিক্ষার অবস্থা তুলে ধরা হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রথম সাক্ষরতা দিবস উদযাপিত হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাক্ষরতা দিবস উপলক্ষে আজ সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান নেতৃত্ব দেবেন। এছাড়া শোভাযাত্রায় শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সকাল সাড়ে ৯টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে সড়কদ্বীপ সজ্জিতকরণ, গোলটেবিল বৈঠক ও টেলিভিশন টকশো আয়োজন করা হয়েছে।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed