মোগলাবাজারে র্যাবের হাতে মাদকসহ আটক ৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের মোগলাবাজার থানার শ্রীরামপুর বাইপাস সংলগ্ন পাকা রাস্তা থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে র্যাব।
শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে একটি টয়োটা নোয়া গাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা ও ৮৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- শাহপরান থানাধীন শিবগঞ্জ লামাপাড়ার সোহেল আহমদ (৩১), বিয়ানীবাজারের মোহাম্মদপুর গ্রামের জব্বার হোসেন চৌধুরী রোহান (৩২), সুনামগঞ্জের ধর্মপাশা থানার দৌলতপুর রামাপুর গ্রামের মাসুম আহমদ (২৯) ও সদর থানার পাইকাপন দুর্গাপাশার মো. রব্বানী (৩০)।
র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। পরে তাদেরকে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed