চট্টগ্রামে চোর সন্দেহে ২জনকে পিটিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলার ঊনসত্তর পাড়ার গৌরীশংকর হাট এলাকায় সিরাজ কলোনিতে শুক্রবার ভোরে চোর সন্দেহে গণপিটুনীতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- মোক্তার হোসেন ও সাইফুল ইসলাম। তারা উপজেলার পাহাড়তলি ইউনিয়নের খানপাড়া এলাকার ইউসুফ মেম্বার বাড়ির বাসিন্দা।
রাউজান থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ গণপিটুনিতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে ওই এলাকার সিরাজ কলোনির একটি ঘরে চুরি করতে ঢোকে দুই চোর। এসময় ঘরের গৃহকর্তা বিষয়টি টের পেয়ে তাদের ধরার চেষ্টা করলে দুজনই অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে কৌশলে এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা।
পাহাড়তলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন বলেন, বাড়ির দরজা ভাঙার সময় মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করতেই তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে দুই চোর। তখন স্থানীয় লোকজন জড়ো হয়ে তাদের ধাওয়া করে। এ সময় পার্শ্ববর্তী পুকুরে তারা ঝাঁপ দেয়। স্থানীয়রা সেখান থেকে তাদের তুলে পিটুনি দেয়। এতে তাদের মৃত্যু হয়।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed