কোম্পানীগঞ্জে ১৫৫ বোতল মদ উদ্ধার
কোম্পানীগঞ্জ (সিলেট’) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বুধবার ভোর ৫টার দিকে ১৫৫ বোতল মদ উদ্ধার করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, ওসি তদন্ত দীলিপ কান্ত নাথ ও এসআই খায়রুল বাশার এর নেতৃতে উৎমা মাঝেরগাঁও এলাকা থেকে মদের এ চালানটি আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় ২টি মামলা দায়ের করা হয়ছে।
কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই জানান মাদক নির্মূল করতে পুলিশ বদ্ধ পরিকর। মাদক ব্যবসায়ীরা যতই প্রভাবশালী হোক তাদেরকে পাকরাও করে আইনের আওতায় আনা হবে। পুলিশের নিয়মিত অভিযানে মাদক ব্যবসায়ীরা ঘা ঢাকা দিয়েছে। তাদের ধরতে পুলিশ কাজ করছে। তিনি পূলিশের পাশাপাশি স্থানীয় জনগণকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং মাদকের বিষয়ে কোন তথ্য জানা থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করেন। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed