দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে দক্ষিণ সুরমার মৌবনস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরানের পরিচালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম. আহমদ আলী, সিনিয়র সহ সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, প্রতিষ্ঠাতা সহ সাধারণ সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ এম.এ খালিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাহাদ উদ্দিন দুলাল, দপ্তর ও পাঠাগার সম্পাদক শিপন আহমদ, নির্বাহী সদস্য শরীফ আহমদ, সাবেক নির্বাহী সদস্য তাজুল ইসলাম বাঙালি, সদস্য মোঃ দুলাল হোসেন, মনছুর আলী মাছুম, ফয়ছল আহমদ রানা, খায়রুল আমিন রাফসান প্রমুখ।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সদস্য আমিনুল হক রজব প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য তাজুল ইসলাম বাঙালির অসুস্থ মায়ের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed