Main Menu

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নিন্দা ও ক্ষোভ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ছাতক প্রতিনিধি আনোয়ার হোসেন রনিকে গ্রেফতারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান।

বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকগণ হচ্ছেন সমাজের দর্পণ। অন্যায়, অবিচার, ঘুষ, দুর্নীতি সহ সকল প্রকার অপরাধ কার্যক্রম লেখনির মাধ্যমে প্রকাশ করাই সাংবাদিক কাজ। আর এ ধরনের কাজ করার জন্য আনোয়ার হোসেন রনিকে সম্পূর্ণ অন্যায় ভাবে পুলিশ তাকে গ্রেফতার করেছে। যা সৎ সাংবাদিকতার পথে অন্তরায়। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক আনোয়ার হোসেন রনির নিঃশর্ত মুক্তির দাবী জানান।

Share





Related News

Comments are Closed