বিশ্বনাথে বাসিয়া নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বাসিয়া নদী থেকে আগুনে পোড়ানো এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার বয়স অনুমানিক (৪৫) বছর।
বুধবার দুপুরে উপজেলার পশ্চিম চাঁন্দশির কাপন এলাকায় বাসিয়া নদীর উত্তর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় থানা পুলিশের পাশাপাশি সিলেটের সিআইডি পুলিশের ক্রইমসিনের একটি টিমও উপস্থিত ছিলো।
লাশের হাত-পা ও মুখমন্ডলে আগুনে পোড়ানোর চিহ্ন রয়েছে। তার পড়নে একটি নীল রংয়ের চেক লুঙ্গি ও ফুলহাতার লাল চেক সার্ট ছিলো।
পুলিশ বলছে অজ্ঞাত স্থান থেকে লাশটি নদীর পানিতে ভেসে বিশ্বনাথের ওই স্থানে চলে এসেছে। এঘটনায় থানায় পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে নিজ বাড়ি বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাRead More
গোলাপগঞ্জে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের আশ্বাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধানRead More



Comments are Closed