Main Menu

গোয়াইনঘাটে পিয়াইন নদীতে অজ্ঞাত লাশ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকাল ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলা সদর সংলগ্ন পিয়াইন নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

গো্য়াইনঘাট থানার এসআই আতিকুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, লাশটি বীভৎস হয়ে গেছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্ঠা চালাচ্ছেন তারা।

লাশটি ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পরিচয় সনাক্ত না হওয়ায় এ ঘটনায় এখনও মামলা হয়নি বলেন জানান তিনি।

Share





Related News

Comments are Closed