খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির কর্মসূচি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: দলের চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুইদিনের নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। আগামী ৮ সেপ্টেম্বর সকাল ১১টা হতে ১২টা পর্যন্ত মানববন্ধন ও ১২ সেপ্টেম্বর সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত প্রতিকী অনশন কর্মসূচি পালন করা হবে। ঢাকাসহ সারাদেশের মহানগরে এই কর্মসূচি দিয়েছে দলটি।
বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
মানববন্ধনটি জাতীয় প্রেসক্লাবের সামনে আর অনশনের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে অথবা মহানগর নাট্যমঞ্চে করার জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। সেইসাথে অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে, নিরপেক্ষ সরকারের অধীনে এবং সেনাবাহিনী মোতায়েন করে একাদশ জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানায় দলটি।
তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী দুই দিন এসব কর্মসূচি ঢাকা মহানগর ও সারাদেশের মহানগরে পালিত হবে।’
রিজভী অভিযোগ করে বলেন, ‘সারাদেশে সম্প্রতি প্রায় পাঁচশত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মিথ্যা মামলা দেয়া হচ্ছে। নতুন করে পুরনো মামলায় নেতাকর্মীদেরকে জড়ানো হচ্ছে।’
গ্রেফতারের ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান রিজভী।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, এমরান সালেহ প্রিন্স, এবিএম মোশারফ হোসেন, মো. মুনির হোসেন, আবদুস সালাম আজাদ, আসাদুল করিম শাহিন, শাহীন শওকত, আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউছুফ প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed