ভোলাগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে ট্রাক চাপায় সুজ্জাত আহমদ (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক আরোহী।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ভোলাগঞ্জ-কোম্পানীগঞ্জ সড়কের পাড়ুয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজ্জাত উপজেলার পাড়ুয়া মাঝপাড়ার মিরাস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোলাগঞ্জ থেকে সিলেটগামী পাথর বোঝাই ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন সুজ্জাত আহমদ। এছাড়া প্রবীর মিত্র নামের আরেক আরোহী আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকচাপায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এছাড়া আহত প্রবীরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
তাদের চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি সনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed