ভুটানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক: শুরুর মতো শেষটাও হলো স্বপ্নের মতো। ম্যাচের ৩ মিনিট ও ৪৭ মিনিটে করা ২ গোলে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করলো বাংলাদেশ। দলের পক্ষে একটি করে গোল করেছেন তপু বর্মণ ও মাহবুবুর রহমান সুফিল।
মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।
ম্যাচের মাত্র ৩ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। কর্নার কিক নেয়ার সময় ডি বক্সের মধ্যে সাদউদ্দিনকে ফাউল করেন ভুটানের থেরিং ধিরাজ। আর এতেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। যেখান থেকে তপু বর্মণ সরাসরি ভুটানের জালে বল পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন ১-০ গোলে।
১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় টাইগাররা। বিরতি থেকে ফিরে নতুন কৌশলে আক্রমণে উঠে আসে বাংলাদেশ। তাতে সফলতা পেতেও সময় লাগেনি। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে দারুণ এক গোল করে বাংলাদেশের জয়ের পথ সুগম করে দেন সুফিল।
এর পর একের পর এক সুযোগ তৈরি করলেও আরও কোনও গোলের দেখা পায়নি বাংলাদেশ। বিপরীতে প্রথমার্ধে ভালো কিছু গোলের সুযোগ তৈরি করে ভুটানও বাংলাদেশের জাল খুঁজে পায়নি।
এদিকে বিকেলে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষে অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ আলী।
আগামীকাল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে শক্তিশালী ভারত।
উল্লেখ্য, ১৫ বছর ধরে স্মৃতি হাঁতড়ে বেড়াচ্ছে বাংলাদেশ। সেই ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর গত ১৫ বছরে আর একবারও শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি মামুনুলরা। ২০০৫ সালে ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় টাইগার ফুটবলারদের। এরপর ২০০৯ সালে ঘরের মাটিতে সেমিফাইনালই ছিল সাফে বাংলাদেশের সর্বশেষ সেরা সাফল্য। গত ৩টি আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া বাংলাদেশের সামনে চ্যালেঞ্জটা তাই এবার বড় হয়েই আসছে। সেই লক্ষ্যকে সামনে রেখেই বড় জয়ে এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার মিশন শুরু করলো জেমি ডে’র শিষ্যরা।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed