মৌলভীবাজারে চার প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রনালয়াধীন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১২ আগস্ট) বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে জেলার বড়লেখা উপজেলার মাধবকুণ্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মাধবকুন্ড এলাকার ট্যুরিস্ট পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানের সময় যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, হোটেলে নোংরা পরিবেশে খাদ্য তৈরি করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, খাদ্যপন্যের প্যাকেটের গায়ে নির্ধারিত মূল্য লেখা না থাকা, খাদ্যপন্যের অতিরিক্ত দাম নেওয়াসহ বিভিন্ন অপরাধে গ্রামীণ রেষ্টুরেন্টকে ৫ শত টাকা, খাদ্যপ্রাণকে ১ হাজার ৫ শত টাকা, নাদিয়া ষ্টোরকে ৫ শত টাকা, জামাল উদ্দিন ষ্টোরকে ৫ শত টাকাসহ মোট ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৬০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়েRead More
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More



Comments are Closed