ছাতকে এক রাতে ৩ দোকান চুরি
ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলার জাউয়া বাজারে এক রাতে ৩ দোকানে চুরির ঘটনা ঘটেছে। এই চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে চোর আতংক।
দোকানের মালিক সূূত্রে জানা যায়, শনিবার (১১আগস্ট) রাতে এসব দোকান মালিকরা প্রতিদিনের মত বেচাকেনা শেষ করে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান।
রোববার (১২আগস্ট) সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের সাটারের তালা ভাঙ্গা এবং দোকানের ক্যাশে রক্ষিত টাকা নেই।
শনিবার রাতের কোন এক সময় চোরদল দোকানের সাটারের তালা ভেঙ্গে বাজারের ব্যবসায়ি সফিক মিয়ার মালিকানাধীন সফিক ভেরাইটিজ স্টোর থেকে বিভিন্ন মালামাল ও নগদ টাকাসহ প্রায় ৮৫ হাজার টাকার মালামাল, জ্যোতিষ বাবুর মালিকানাধীন শুভশ্রী এন্টারপ্রাইজ থেকে নগদ টাকাসহ প্রায় ১০ হাজার টাকার মালামাল এবং সফিক মিয়ার সুুপারীর আড়ৎ থেকে বেশ কিছু নগদ টাকা ও মালামাল চুুরি করে নিয়ে যায়।
জাউয়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আছাদুর রহমান জানান, গত ১ মাসে জাউয়া বাজারে ১০টি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
এছাড়া বাজারে মদ, গাজা, ইয়াবা ও তীর খেলা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা আতংকের মধ্যে আছেন।
খবর পেয়ে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মঈন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনেরRead More



Comments are Closed