Main Menu

সোমবার থেকে টিসিবি পণ্য বিক্রি শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে সোমবার (১৩ আগস্ট) থেকে স্বল্প মূল্যে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ঈদ উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি হবে ভোজ্য তেল, চিনি, মশুর ডাল ও ছোলা।

রোববার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি। শুক্রবার ছাড়া সপ্তাহের ছয়দিন নির্ধারিত মূল্যে এসব পণ্য বিক্রি করবে সংস্থাটি।

টিসিবি জানায়, এবার একজন ভোক্তাকে ৫২ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৫০ টাকা দরে সর্বোচ্চ ৪ কেজি মসুর ডাল (মাঝারি সাইজ), প্রতিলিটার ৮৫ টাকা দরে সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন তেল, প্রতিকেজি ৪০ টাকা চাহিদা অনুযায়ী ছোলা কিনতে পারবেন।

সারাদেশে ১৮৭টি ট্রাকসেলে এসব পণ্য বিক্রি হবে। যার মধ্যে ঢাকায় ৩৫টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি ও প্রতিটি জেলায় দুটি করে ট্রাকসেল থাকবে। পাশাপাশি টিসিবির দুই হাজার ৮০৩টি ডিলার ও ১০টি বিক্রয়কেন্দ্র থেকে এসব পণ্য কিনতে পারবে ক্রেতারা।

Share





Related News

Comments are Closed