কমলগঞ্জে গাঁজা বিক্রয়কালে পিতা-পুত্র আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকায় গাঁজা বিক্রয়কালে পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল সাড়ে ৪টায়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুস শহীদের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক আনিছুর রহমান ও হুমায়ুন আহমদসহ পুলিশের একটি দল পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা বিক্রয়কালে ২০০ গ্রাম গাঁজাসহ পিতা হরেন বাউরী (৬০) ও পুত্র রাজেন কৈরী (২৫) নামে দুইজনকে আটক করেছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোক্তাদির হোসেন পিপিএম গাঁজাসহ পিতা-পুত্র আটকের সত্যতা নিশ্চিত করেন।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৬০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়েRead More
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More



Comments are Closed