মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল এক জেলের
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে জহুর আলম (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বালিজুড়ি ইউনিয়নের বালিজুড়ির মেঞ্জারগাঁও গ্রামের আজমান আলীর ছেলে।
শনিবার সন্ধায় উপজেলার আঙ্গারুলী হাওরে মাছ ধরতে গেলে জহুর আলম বর্জ্রপাত পড়ে নিহত হন।
নিহতের পারীবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বালিজুড়ি ইউনিয়নের আঙ্গারুলি হাওরে জহুর আলম শনিবার সন্ধায় মাছ ধরতে গেলে আকস্মিক ঝড়ের সাথে তার ওপর বর্জ্রপাত পড়লে তিনি হাওরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে হাওরে মাছ ধরা কাজে থাকা অন্যান্য জেলেরা তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ণেন্দু দে বজ্রপাতের ঘটনায় জহুর আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed