পেইভ হারমনি বিষয়ক ২দিন ব্যাপী কর্মশালা সমাপ্ত
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজরের শ্রীমঙ্গলে পেইভ হারমনি বিষয়ক ২দিন ব্যাপী কর্মশালা সমাপ্ত হয়েছে। শনিবার বিকালে শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসের সেমিনার রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর প্রশিক্ষণ ইউনিটের পরিচালনয় ২দিন ব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর প্রশিক্ষণ বিভাগের সিনিয়র প্রোগ্রাম অফিসার তুহিন আফসারী, সিলেট অঞ্চল আঞ্চলিক সমন্বয়কারী আব্দুল হালিম।
উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কো-অডিনেটর মায়মুনা আক্তার রুবী, হবিগঞ্জ সমন্বয়করী নাজমুল হোসেন, আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান আই এফ ই এস এর প্রোগ্রাম ম্যানেজার কানিজ ফাতেমা, কনসালটেন্ট আবিদ রহমান এবং পেইভ এর ক´বাজার অঞ্চলের এ্যাম্বাসেটর গিয়াস উদ্দিন জিকু।
২দনি ব্যাপী কর্মশালায় শ্রীমঙ্গল অঞ্চলের সমন্বয়করী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, এ্যাম্বাসেটর মো: মাহবুব রেজা, শামীম আহম্মদ ও মোহাম্মদ মোছাদ্দেক মেলাসহ বিভিন্ন শ্রেনী পেশার ২০জন সদস্য অংশ গ্রহণ করেন। কর্মশালাটি শুক্রবার সকালে শুরু হয়েছিল।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed