কমলগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কানিহাটি চা বাগানে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহমূলকভাবে প্রাইভেটকার অবরোধ করে চা শ্রমিকরা গণধোলাই দিয়ে ৩ জনকে আটক করে। এরমধ্যে ১ জনের অবস্থা আশঙ্কা জনক। ৩ ডাকাতকে অস্ত্র ও ক্ষতিগ্রস্ত কারসহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও চা বাগান সূত্রে জানা যায়, একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ক-০৩-৭৯৩৮) যোগে ৫ সদস্যের ডাকাতদল বিকালে ত্রিপুরা সীমান্তবর্তী ডবলছড়া চা বাগান এলাকায় প্রবেশ করে। ডবলছড়ায় তাদের চলাফেরা সন্দেহজনক হলে সন্ধ্যায় চা শ্রমিকরা ধাওয়া করলে ডাকাতদল দ্রত কার নিয়ে পালিয়ে যায়। পরে জানাজানি হলে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের সামনের সড়কের লোহার গেইট বন্ধ করে চা শ্রমিকরা ডাকাতদলের কার অবরোধ করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এসময় ডাকাতদল ভিন্ন পরিচয় দিয়ে থাকে। এসময় চা শ্রমিকরা শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরীকে অবহিত করলে তিনি একদল পুলিশ নিয়ে দ্রত ঘটনাস্থলে যান।
পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে গণধোলাই দেওয়া শুরু করার পর ২ ডাকাত পালিয়ে গেলেও তিন ডাকাতকে আটক করা হয়েছে। গণধোলাইয়ের শিকার ডাকাত শাহ আলম (২৮), আব্দুল মুকিত কিবরিয়া (২৬) ও শেখ আনোয়ার হোসেনকে (২৮) আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ডাকাত শেখ আনোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। আটক তিন ডাকাতের বাড়ি শ্রীমঙ্গল উপজেলায়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ডাকাত দলের কাছ থেকে কয়েকটি রাম দা, লোহার রড, কালো মুখোশ ও কালো প্যান্ট উদ্ধার করা হয়। আটক ৩জনই একাধিক ডাকাতি মামলার আসামী। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দেওয়া হবে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোক্তাদির হোসেন পিপিএম গণধোলাই দিয়ে প্রাইভেট কারসহ ৩ ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করেন।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৬০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়েRead More
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More



Comments are Closed