Main Menu

মৌলভীবাজারে শিক্ষার্থীদের মানববন্ধন মিছিল

মৌলভীবাজার প্রতিনিধিঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের দ্বৈত ভর্তি বাতিলের নামে শিক্ষার্থীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত জরিমানা আদায়ের প্রতিবাদে এবং মাস্টার্স ও এলএলবি কোর্স একই সাথে অধ্যায়ন পুনবহাল করার দাবিতে শনিবার দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করে। ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

ছাত্র আন্দোলনের সমন্বয়ক মৌলভীবাজার সরকারী কলেজের শিক্ষার্থী জাকের আহমদ অপু’র নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান সুমন, দিপীকা সিনহা, এস লিমন আহমদ, ফারিহা হোসাইন, পার্থ সারথী দেব ও দেলোওয়ার হোসেন প্রমুখ।

যৌক্তিক দাবী না মানলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন।

Share





Related News

Comments are Closed