হবিগঞ্জে বাস উল্টে আহত ২০
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জের ফুলতলী বাজার নামকস্থানে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে ।
জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে হবিগঞ্জ থেকে সিলেটগামী হবিগঞ্জ এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস (হবিগঞ্জ-ব ০৫-০০২০) নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজার নামকস্থানে হযরত শাহ মুশকিল আহসান (র.) মাজারের নিকটে পৌছাঁ মাত্রই নিয়ন্ত্রন হারিয়ে একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায় । এতে অন্তত ২০ জন যাত্রী আহত হন । এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। আহতদের উদ্ধার করতে আসা এক যুবক জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছি। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। আহতদের মধ্যে বাস চালক আবুল হোসেন এর অবস্থা গুরুতর বলে জানা গেছে ।
শেরপুর হাইওয়ে পুলিশের এ এস আই মো. কামরুল ইসলাম দূর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More



Comments are Closed