Main Menu

দরগাহ গোরস্থানে চিরনিদ্রায় শায়িত ডা: এম এ রকিব

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের প্রখ্যাত চিকিৎসক ডা: এম এ রকিব এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর দরগাহে হযরত শাহজালাল (র.) গোরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট ডায়াবেটিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লোকমান আহমদ, নুরজাহান হাসপাতালের এমডি ডা: মোহাম্মদ নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে ঢাকা ও সুনামগঞ্জে মরহুমের নামাজে জানাযা হওয়ায় সিলেটে তাঁর জানাযা হয়নি।
এর আগে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত মরহুমের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে রাখা হয়। সেখানে মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ওসমানী মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা: মোর্শেদ আহমদ চৌধুরী ও মরহুমের ছেলে তানভীর রকিব বক্তব্য রাখেন।
এসময় সিলেট ডায়াবেটিক সমিতির পক্ষে সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ এর নেতৃত্বে, কোষাধ্যক্ষ এম. এ. মান্নান, যুগ্ম-কোষাধ্যক্ষ শিবব্রত ভৌমিক চন্দন, সদস্য ইকবাল আহমদ চৌধুরী, জামিল আহমদ চৌধুরী, জামাল ইয়াকুব, জীবন সদস্য সুপ্রিয় চক্রবর্তী রঞ্জু এবং সিলেট ডায়াবেটিক হাসপাতাল এর আবাসিক মেডিকেল অফিসার ডা. ললিত মোহন নাথ এর নেতৃত্বে ডা. এ.টি.এম. জাফর আহমদ, ডা. জিয়াউর রহমান, ডা. আব্দুল হান্নান তারেক, ডা. সুমন কোরেশী, ডা. নিহারেন্দু দাসসহ সমিতি ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ষ্টেশন ক্লাব সিলেটের পক্ষে ক্লাবের সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন এর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ক্লাবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও কমকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও নাটাব এর সেক্রেটারী প্রদীপ দেব রায় ও অন্যান্যরা মরহুম অধ্যাপক ডা. এম. এ. রকিবের প্রতি সিলেট ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর তার লাশ নিয়ে যাওয়া হয় তার নবাবরোডের বাসায়। বেলা সোয়া ৩টা পর্যন্ত লাশ বাসায় রাখা হয়। বেলা ৩টায় তার মেয়ে নায়লা রকিব বাসায় এসে পৌঁছলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। বাবার নিথর দেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন মেয়ে।
পরে তার লাশ দরগাহ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। বাদ আছর তাকে দরগাহ প্রাঙ্গণে দাফন করা হয়।
উল্লেখ্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, সিলেট ডায়াবেটিক সমিতি ও সিলেট হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবী, শিক্ষানুরাগী অধ্যাপক ডা. এম এ রকিব গত ০৯ জানুয়ারী মঙ্গলবার দুপুর ১২.৫৫ মিনিটে ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। ওইদিন বাদ মাগরিব রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা এবং বুধবার মরহুমের গ্রামের বাড়ি সুনামগঞ্জের তেঘরিয়ার লক্ষণশ্রী গ্রামে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

Share





Related News

Comments are Closed