Main Menu

সাংবাদিক শ্যামল দত্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য ও দৈনিক ভোরের কাগজ’র সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শ্যামল দত্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল।
বিবৃতিতে তারা বলেন, সাংবাদিক শ্যামল দত্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করাটা অনভিপ্রেত, দুঃখজনক। অবিলম্বে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed