নগরীর ফুটপাত দখলমুক্ত অভিযানে সিসিক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ফুটপাত দখল করে ব্যবসা বন্ধে ফের উচ্ছেদ অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সিলেট নগরীর কোর্ট পয়েন্ট, লালবাজার, বন্দরবাজার, মহাজনপট্টি ও কালিঘাট এলাকার সড়কে থাকা পাঁচ শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
অভিযান শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, ফুটপাত দখল করে ব্যবসা না করতে আদালতের নির্দেশনা থাকার পরও কোন অদৃশ্য শক্তির বলে হকাররা আবারো নগরীর ফুটপাত দখল করে ব্যবসা করছে, তা নগরবাসীর কাছে পরিষ্কার। তিনি বলেন, যারা নগরীর বাসিন্দাদের শুখ,শান্তি চায় না-তারাই ফুটপাত দখল করে হকারদের ব্যবসা-বাণিজ্য করতে শেল্টার দিচ্ছে।
মেয়র বলেন, নাগরিকের অধিকার যারা হরণ করতে চায়, তারা কখনো জনগনের বন্ধু হতে পারে না। তারা জনগণের শত্রু উল্লেখ করে মেয়র আরিফ বলেন, নগরীর বাসিন্দাদের স্বাচ্ছ্যন্দে চলাফেরা ও তাদের হাঁটার অধিকার ফিরিয়ে দিতে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুজ্জামানসহ বিপুল সংখ্যক পুলিশ ও পরিচ্ছন্নতা কর্মীর অংশ নেয়।
Related News
সিলেটে সড়কে আগুন জ্বালিয়ে যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টাকালে আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর প্যারাইরচক ট্রাক স্ট্যান্ড সড়কের বাইপাস এলাকায় টায়ারে আগুনRead More
মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের আলোচনা সভা
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক মজলুম জননেতা মওলানা আবদুল হামিদRead More



Comments are Closed