Main Menu

কোম্পানীগঞ্জে পাথর শ্রমিক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথরের টুকরি বহনকালে উপড়ে পড়ে এক পাথর শ্রমিক নিহত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার কালাইরাগ এলাকায় আলী হোসেনের মালিকানাধীনস পাথর কোয়ারীর গর্তে এ ঘটনা ঘটে। নিহত স্বপন আহমদের (৩০) গ্রামের বাড়ি রংপুর জেলায় বলে জানা গেছে ।
স্থানীয়রা জানান, নিহত স্বপন পাথর কোয়ারীতে পাথর বহনের সময় দুর্ঘটনার শিকার হয়। এতে সে ঘটনাস্থল্ইে মারা যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল রহমান খান পাথর শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল লাইছ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed