Main Menu

ওসমানীনগরে দুর্ধর্ষ ডাকাতি, গুলিবিদ্ধ ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় উপজেলার উসমানপুর গ্রামের হাফিজ সৈয়দ শাহজাহান মিয়ার বাড়িতে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সংঘবদ্ধ ১৩/১৪ জনের একদল ডাকাত দরজা ও তালা ভেঙ্গে হাফিজ সৈয়দ শাহজাহানের ঘরে প্রবেশ করে। অস্ত্রের মূখে ঘরের সবাইকে জিম্মি করে হাত-পা ও চোঁখ-মূখ বেঁধে ফেলে। এসময় ডাকাতরা প্রায় ২০ ভরি স্বর্ণ ও নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায়। গ্রামে ডাকাত প্রবেশের খবর পেয়ে গ্রামের লোকজন ঘেরাও করতে চাইলে ডাকাতরা গুলি চুঁড়ে।
এ সময় ডাকাতের গুলিতে আহত হন ২জন। আহতরা হচ্ছেন, উসমানপুর গ্রামের সুরত আলীর ছেলে সায়েক আহমদ (৩৫) ও মফিজ উল্লার ছেলে কেয়ার টেকার আরিফ মিয়া (২৪)। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসমানীনগর থানার ওসি মো: সহিদ উল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

Share





Related News

Comments are Closed