Main Menu

এয়ারলাইন্স ক্লাব সিলেটের নতুন কমিটি গঠন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: এয়ারলাইন্স ক্লাব অব সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’র ২০১৮ সালের নতুন বছরে কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ বেলায়েত আলী লিমন। তিনি সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুম আহমদ বকসি।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কনফারেন্স হলে গত সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যায় ৬টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ক্লাবের নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। এবারের নির্বাচনে শতাধিক ভোট কাস্ট হয়েছে।
চলতি মেয়াদে নির্বাচিত সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন নতুন ভাবে দায়িত্ব পাওয়ায় সকল ভোটাদের প্রতি এবং বিমানবন্দরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন- তার উপর অর্পিত দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করে যাবেন।

Share





Related News

Comments are Closed