Main Menu

জৈন্তাপুরে নিখোঁজের ৪দিন পর যুবকের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুরে নিখোঁজের ৪দিন পর পরিত্যক্ত পুকুর হতে এক দিনমজুর যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ৷
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- গত ৫ জানুয়ারী শুক্রবার সকালে প্রতিদিনের ন্যায় বাড়ী হতে সিলেট নগরীর ক্বিন ব্রীজ এলাকায় রিক্সা ঠেলানোর কাজে যায় বিলাল উদ্দিন (২৫)। এরপর আর বাড়ি ফিরে আসেনি৷ সে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের শুকইনপুর গ্রামের কুটি মিয়ার ছেলে।
ফিরে না আসায় নিকত্মায়ীরা সকল স্থানে খোঁজ খবর নিয়ে তার কোন সন্ধান পায়নি। সোমবার সকাল ৭টায় নিজ গ্রামের সিদ্দিক আলীর নতুন নির্মাণ করা পুকুরে তার লাশ দেখতে পায় স্থানীয় এক মাদ্রাসার ছাত্র। তাৎক্ষনিক ভাবে বিষয়টি ইউপি সদস্য জালাল উদ্দিনের মাধ্যমে ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহারকে জানানো হয়৷
চেয়ারম্যান জৈন্তাপুর মডেল থানাকে অবহিত করলে থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ মাইনুল জাকির, এস আই মুফাজ্জল হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ শুকইনপুর গ্রামের সিদ্দিক মিয়ার পুকুর হতে বিলালের লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে৷
পুলিশ জানায়, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Share





Related News

Comments are Closed