নারায়ণঞ্জে নিখোঁজ নানি-নাতির লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে নিখোঁজের ৬ দিন পর নানি-নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃস্পতিবার সকাল ১১টায় উপজেলার পাইনাদী মধ্যপাড়া এলাকার ইতালী প্রবাসী তোফাজ্জলের বাড়ির তালাবদ্ধ রুম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- নানি পারভীন আক্তার (৫০) ও নাতি মেহেদী হাসান (৯)। পারভীন আক্তার ওই বাড়ির কেয়ারটেকার ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী।
স্থানীয়রা জানান, সকালে ওই তালাবদ্ধ কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই নাসির উদ্দিন গিয়ে তালা ভেঙে লাশ দুটি উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত পারভীন আক্তারের মেয়ের জামাই নবী আউয়ালকে আটক করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুস সাত্তার জানান, গত ৩০ ডিসেম্বর সকাল থেকে ওই নানি-নাতি নিখোঁজ ছিল মর্মে গত ৩ জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় নিহত মেহেদী হাসানের বাবা নবী আউয়াল বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন। নিহত পারভীন আক্তারের স্বামীর নাম মৃত আব্দুর রহিম।
সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে নিহত মেহেদী হাসানের বাবা নবী আউয়াল উল্লেখ করেন, ৩০ ডিসেম্বর সকাল ১১টায় নানি পারভীন আক্তার ও নাতি মেহেদী হাসান বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১শ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন বলেন, মেয়ের জামাই নিজেই সংবাদ দিয়েছে হত্যা করা হয়েছে, যেহেতু প্রথমে সংবাদ দেয়া হয়েছে, তাই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। লাশ দেখে ধারণা করা হচ্ছে ৫ থেকে ৬ দিন আগেই গলাটিপে তাদেরকে হত্যা করা হয়েছে।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed