জাফলংয়ে বেইলি ব্রীজ অপসারণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে প্রশাসনের নির্দেশে পিয়াইন নদীর উপর নির্মাণাধীন (অস্থায়ী) বেইলী ব্রীজ অপসারণ করা হয়েছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বুধবার রাত ১০টার দিকে পাথর কোয়ারি সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাদের নিজ উদ্যোগে নির্মাণাধীন এ ব্রীজটি অপসারণ করা হয়।
জানা যায়, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও কোয়ারি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পাথর পারাপরের জন্য পিয়াইন নদীর ওপর অস্থায়ী বেইলী ব্রীজ নির্মাণ করেন। বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক ভাবে তা অপসারণের জন্য গোয়াইনঘাটের উপজেলা প্রশাসন উদ্যোগ নেন।
এ বিষয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, সিলেটের জেলা প্রশাসক স্যারের নির্দেশে ব্রীজটি অপসারণ করা হয়েছে। পরবর্তীতে কেউ পিয়াইন নদীর উপর ব্রীজ করার অপ-চেষ্টা করলে তার বিরোদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed